নিজস্ব প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলা উপজেলায় অধ্যক্ষসহ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।
সোমবার অধিদফতার থেকে এ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করে আদেশ জারি করা হয়েছে।
জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর ৮ মাস এমপিও ভোগ করেছেন নীলফামারীর জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় শিফটে ক্লাস পরিচালনার অনুমতি নিলেও বাস্তবে এ শিফটে কোনো ক্লাস পরিচালনা করা হয়নি। কিন্তু ১৪ বছর ৮ মাস দ্বিতীয় শিফটে এমপিও হয়ে টাকা উত্তোলন করা হয়।
তাই প্রতিষ্ঠানটির অধ্যক্ষসহ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিল করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।
এমপিও বাতিল হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছেন- অধ্যক্ষ আবেদ আলী, প্রভাষক সাজেদুর রহমান, জাহিদ ইকবাল, ধনপতি রায়, নূরে আলম সিদ্দিকী, মোসলেম উদ্দিন, আবদুল করিম, প্রদর্শক মসিউর রহমান, কর্মচারী ফিরোজা আক্তার, আজিজুল ইসলাম, জেসমিন আক্তার এবং ডালিমুজ্জামান।
অধিদফতর সূত্রে জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে ১৪ বছর ৮ মাস এমপিও ভোগ করেছেন নীলফামারীর জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি তদন্তে ধরা পড়েছে। তাই গত ১৯ আগস্ট কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ ১২ শিক্ষক-কর্মচারীর এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়েছিল।
সে পরিপ্রেক্ষিতে তাদের এমপিও বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবেদ আলী বলেন, উচ্চ আদালতে বেতনভাতাদি বহাল রাখার দাবিতে মামলা করেছিলাম। দেড় বছর আগে প্রতিষ্ঠানটি কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদফতর তদন্তে আসে। মামলা প্রত্যাহার করলে এমপিও বিষয়টি বিবেচনা করা হবে; তদন্ত প্রতিবেদনের পরিপেক্ষিত আদালত থেকে মামলা প্রত্যাহার করা হলে সোমবার বিকালে ১২ জনের এমপিও বাতিল করা হয়েছে মর্মে স্বীকার করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
