তারুণ্যের পদযাত্রায় এক নতুন সুন্দর, নির্মল মমতার আকাশ

শিক্ষাবার্তা ডেস্ক :

বব ডিলনের গানের ভাষায় যদি বলতে চাই how many roads must a man walk down,
before you call him a man.

কতটুকু পথ হাটলে বলো পথিক হওয়া যায়। মানবে মানবের কতটুকু ভালাবাসা থাকলে ভালবাসার উদাহারন তৈরি করা যায় আর বপন করা যায় অনন্ত সময়ের পরম মমতা মাখা আদরের সুর “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।” করোনা মহামারিতে যখন স্তব্ধ গোটা ধরনী তখনই সময়ের স্রোতে গা ভাসিয়ে দেয়া হোমো স্যাপিয়েন্সদের চোখ খুলে গেল আর দেখা গেল নির্মম সব আর্তনাদ। কিন্তু সবাই যখন গা ঢাকাতে ব্যস্ত তখনও আমাদের দেশের অধিকাংশই ছিল উপভোগ করার আনন্দে বিভোর।

ভয়ের কালো ছোবল অসাবধানতা থেকেই আসে, চুরমার করে দিয়ে যায় সাবধানতাহীনদের। সেই আশংকাই যখন সত্যি হতে লাগল ঠিক তখনই এ দেশের মাটির বুক চিড়ে বেরিয়ে এল একদল তরুন। বলছি ” হোমনা উপজেলা কভিট ১৯ সচেতনতা ” গ্রুপটির কথা। প্রানের হোমনা যখন করোনার বিষ ছোবলে কাতর হয়ে যাচ্ছিল তখনো থেমে থাকেনি যে সকল স্বপ্নবাজদের আনাগোনা। সাধারন জনগনকে ভালবেসে তাদের সাবধান করতে এসে এই গ্রুপটি সম্মুখীন হয় নানা সমস্যার। উপজেলার ইউ এন ও, ওসি সহ আরও বিভিন্ন জ্ঞানী গুনীদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করে তাদের যাত্রা। ভালবাসার বদলে যে ভালবাসাই পাওয়া যাও, তার এক অস্বাধারন সাক্ষি রেখে যাচ্ছে দলটি। বিনা পারিশ্রমিকে নিজ নিজ সেচ্ছাচারিতায় তারা জনগনকে বুঝাতে অনেকটাই সফল ” প্রানের চেয়ে বেড়ানোর দাম বেশি নয়।” তাদের সাহস এবং সমর্থন দিয়েছে প্রায় সকলেই।

কিন্তু তারুন্যের যে টগবগে জোয়ার তা কোন এক জায়গায় স্থির হতে কিভাবে পারে? ” হোমনা উপজেলা কভিড ১৯ সচেতনতা” গ্রুপটি এখন শুধু কভিড নিয়েই নয় বরং সমাজের নানা মানবিক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেই সকল তরুন জোয়ারের হাতে।

কিছুদিন আগেই তারা “লাল ভালবাসা ” নামে চালু করল সেচ্ছা রক্তদাতা টিম। মানুষকে ভালবাসি কথাটা বুঝানোর আজকাল কতই না উপায় আছে, কিন্তু সততা, নির্লিপ্ততা আর স্বার্থহীনতার সত্যিকারের ভালবাসা গুলোই আজীবন অমর হয়ে থাকে, থাকবে। সেই সকল জোয়ানদের জানাই সালাম যারা তাদের দেয়া বিন্দু বিন্দু ঘামকে এক মহা সিন্দুর মানব প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যেতে চাইছে।

 

লেখক: মোঃ ইব্রাহিম


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.