নিজস্ব প্রতিবেদক :
দেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় পবিত্র সফর মাসের চাঁদ দেখা গিয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে ১৪৪২ হিজরি সনের পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ১৪ অক্টোবর (বুধবার, ২৬ সফর) আখেরি চাহার শোম্বা পালিত হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
আরবি ভাষায় সফর মাসের শেষ বুধবার-কে ‘আখেরি চাহার শোম্বা’ বলা হয়। ৬৩২ খ্রিস্টাব্দের ২৭ সফরের বুধবার হযরত মুহম্মদ (স.) দীর্ঘ সময় রোগ ভোগের পর সুস্থতা বোধ করে গোসল করেছিলেন বলে হাদিস শরিফসহ বিভিন্ন কেতাবে উল্লেখ আছে। বৃহস্পতিবার থেকে রাসূল (স.) আবার অসুস্থ হয়ে পড়েন। এরপর রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
