নিউজ ডেস্ক।।
তিন দফায় আবেদন ও ফলাফল প্রকাশের পর গত ১৩ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে কলেজগুলোতে। যা আজ ১৭ সেপ্টেম্বর শেষ হচ্ছে। অর্থাৎ আজকের মধ্যে মনোনীত কলেজে ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। অবশ্য ভর্তিতে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র আপাতত জমা দিতে হচ্ছে না। পরবর্তী সুবিধাজনক সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে এসব কাগজপত্র জমা নিতে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
এদিকে তিন দফা আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশের পর মনোনীত ও নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হতে চললেও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন প্রায় ১০ হাজার শিক্ষার্থী এখনো ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকা এসব শিক্ষার্থীর বিষয়ে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। যদিও ভর্তির বাইরে থাকা এসব শিক্ষার্থীর বিষয়ে শীঘ্রই কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক। ওই পর্যন্ত এসব শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে বলে জানান বোর্ডের এই কর্মকর্তা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
