ঢাকা বিভাগে ৩য় হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইভাকে অভিনন্দন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ।।

হেল্থ সিস্টেম স্ট্রেন্থেনিং স্কোর এ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশে ১৬ তম এবং ঢাকা বিভাগে ৩য় স্থান অর্জন করায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভাকে অত্র কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ডা. সায়মা আফরোজ ইভা বলেন স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জন আমার একার নয়। আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ও আন্তরিকতার ফসল। আর এই সফলতার পেছনে যিনি ছায়ার মতো কাজ কাজ করেছেন তিনি হলেন আপনাদের সবার প্রিয় ব্যক্তিত্ব সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।

সাফল্যের পালক এ আরো নতুন সংযোজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হলো জিন এক্সপার্ট মেশিন। উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম বাবু, ঢাকা ডিভিশনের টিবি এক্সপার্ট ডা. আহমেদ পারভেজ জাবীন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা এর অক্লান্ত পরিশ্রমে যক্ষা রোগ নিয়ন্ত্রণে এনটিপি থেকে জিন এক্সপার্ট মেশিনটি সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, একনাগাড়ে ১৪ দিনের বেশি কাশি হলে কফ পরীক্ষা করাতে চলে আসুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রতিদিন ৯ টা থেকে ৩ টা পর্যন্ত বিনামূল্যে যক্ষার কফ পরীক্ষা করা হয়।

এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ সরবরাহ অনুষ্ঠানে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু , অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আসা রোগীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে শত শত মানুষকে সেবা নিতে দেখা গেছে।

বিনামূল্যে উন্নত সেবা পেয়ে সবাই অনেক খুশি। ডাঃ সায়মা আফরোজ ইভা বলেন, ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প পরিচালনায় আমরা সর্বদা সচেষ্ট থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আমিন, মেডিকেল অফিসার এএমসি ডাক্তার উত্তম কুমার দাশগুপ্ত, মেডিকেল অফিসার গোলাম দস্তগীর প্রিন্স সহ অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.