শরীফ আহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি :
আগামী ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল ৬ই সেপ্টেম্বর দেশের ৬৪টি জেলায় এক যোগে মুজিববর্ষে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা দাবিতে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তারই প্রেক্ষিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে “বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), সকাল ১১টায় কুমিল্লা জেলা কমিটি উদ্যোগে জেলার সকল শিক্ষক নেতৃবৃন্দের অংশগ্রহণ মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কমিটি সভাপতি, জনাব প্রশান্ত কুমার সরকার এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব জনাব সহিদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব ইয়াছমিন আক্তার, কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জনাব আবু নাছের সুমন, কুমিল্লা জেলা কমিটি সহ সভাপতি জনাব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বক্তব্য বলেন, স্মারকলিপিতে শিক্ষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে সকল শিক্ষাব্যবস্থা কে জাতীয়করণের জন্য আবেদন করেন এবং সকল বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানায়। এতে দেশের কোন অতিরিক্ত টাকা লাগবে না আর মুজিববর্ষে শিক্ষকদের প্রাণের দাবী জাতীয়করণ।
তারা আরো বলেন যে, এই করোনা কালীন সময়ে শিক্ষা ব্যবস্থার যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষার জাতীয়করণের কোন বিকল্প নেই। স্মারকলিপি প্রদান করে সভাপতি জনাব প্রশান্ত কুমার সরকার কিছু দিক নির্দেশনা দেন।
সর্বশেষে, সকল শিক্ষক নেতৃবৃন্দগণদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কার্যক্রমের সমাপ্ত ঘোষণা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
