শরীফআহমেদ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস)ও এমপিওভুক্তশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াঁজো ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকালরবিবার ৬ই সেপ্টেম্বর ৬৪জেলার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীশেখ হাসিনাকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মুজিববর্ষে শিক্ষকদের প্রাণের দাবী জাতীয়করণ। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে সকল জেলা প্রশাসকেরমাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীকে এক যোগে স্মারক লিপি প্রদান করায় বাংলাদেশশিক্ষক সমিতির জেলা নেতৃবৃন্দকে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্তশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র জনাব মোঃ নজরুল ইসলাম রনি এবংবাশিসের মহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স এক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।স্মারক লিপি থেকে জানা যায়যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ চরম বেতন বৈষম্যের শিকার। ১০০০টাকা বাড়ি ভাড়া ও৫০০টাকা দীর্ঘদিনেও পরিবর্তন হয়নি। ২৫%ঈদবোনাস দীর্ঘ ১৬বছরেও পরিবর্তন হয়নি। এমপিওভুক্তশিক্ষকদের বদলি প্রথা চালু নেই। উচ্চ গ্রেড প্রদানেও শিক্ষকদেরকে চরম হয়রানি করাহচ্ছে।
অনার্স-মাস্টার্স শিক্ষকদেরকে দীর্ঘ ২৮বছরেও এমপিওভুক্তি করা হয়নি। এজন্যশিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। করোনার প্রভাবে শিক্ষকরা আজবড় অসহায়।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অভিভাবকগণ টিউশন ফি পরিশোধ করতে পারছেনা। ফলেশিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন প্রকার বেতন পাচ্ছেনা। ফলে শিক্ষকরা চরমআর্থিক কষ্টে দিন যাপন করছেন এটা বুঝতে পারছেনা কেউ।শিক্ষক সমাজের অভিভাবক মাননীয়প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি অবশ্যই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণাকরবেন এটা শিক্ষক সমাজের প্রত্যাশা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের শিক্ষা দর্শন ছিল একমুখী শিক্ষা এবং অবৈতনিক শিক্ষা। তাইবঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে অবিলম্বে বাসতবায়ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপকামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ। আগামী ৫ই অক্টোবর বিশ্বশিক্ষক দিবস। এই দিন শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠার দিন। আগামী ৫ই অক্টোবরবিশ্ব শিক্ষক দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্তশিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবিতেএক শিক্ষক সমাবেশের আয়োজন করেছে। উক্ত শিক্ষক সমাবেশেসভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র জনাব মোঃ নজরুল ইসলাম রনি এবং জাতিরজনকের সুযোগ্য কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উক্ত শিক্ষকসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য অনুরোধ পত্র দেয়া হবে বলেবিশ্বস্ত সূত্রে জানা গেছে।
এ ছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণলোকজনকে অতিথি করা হবে বলে জানা গেছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণএখন সময়ের দাবি।এটি বাসতবায়ন হলে শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সরকারেরমিলেনিয়াম গোল সহজেই পূর্ণতা পাবে।
জাতির বৃহত্তর স্বার্থেই জাতীয়করণ করার জন্যমাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ। আগামী ৫ই অক্টোবর বিশ্বশিক্ষক দিবসে- মুজিববর্ষকে অবিস্মরণীয় ও চির অম্লান করে রাখতে শিক্ষা ব্যবস্থাজাতীয়করণ ঘোষণার জন্য জোর দাবী জানান শিক্ষক নেতৃবৃন্দ। মোঃ নজরুল ইসলামরনি,সভাপতি,বাংলাদেশ শিক্ষক সমিতি ও মুখপাত্র, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানজাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
