এইমাত্র পাওয়া

আড়াইহাজারে মাছের পোনা অবমুক্তকরণ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

আড়াইহাজার উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে মোট ১২ প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৩০৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস নজরুল ইসলাম বাবু। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তানমী শাহরীন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: সাইফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা বেগম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আইরিন নাহার সিথী প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.