এইমাত্র পাওয়া

স্কুল না খুললে প্রাথমিকে এ বছর পরীক্ষা হবে না

নিউজ ডেস্ক।।

করোনা ভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে এ বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে না। গতকাল রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন। সংবাদ সম্মেলনে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য ও কর্মসূচি জানানো হয়।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তা যাতে বিঘিœত না হয়, সেটা দেখে আমরা এগোচ্ছি। অক্টোবর ও নভেম্বর এই দুই মাস সামনে নিয়ে দুটি পরিকল্পনা রয়েছে। যদি অক্টোবরে বিদ্যালয় খোলে, তা হলে এক ধরনের চিন্তা। যদি নভেম্বরে খোলে তা হলে মূল্যায়নের জন্য আরেক ধরনের চিন্তা আছে। আর যদি বিদ্যালয় না খোলা যায়, তা হলে অবশ্যই পরীক্ষা হবে না।

সংবাদ সম্মেলনে সাক্ষরতা দিবসের তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। যা ২০০৫ সালে ছিল ৫৩ দশমিক ৫ শতাংশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.