এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে লিকেজের খোঁজে তিতাস

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের লাইনে লিকেজ রয়েছে কিনা তা পরীক্ষা করতে মসজিদের সামনে ও আশপাশের পাঁচটি পয়েন্টে মাটি খুঁড়ে পরীক্ষা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থলের আশেপাশে এ কাজ শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের লাইনে কোনো লিকেজ ছিল কিনা এবং থাকলে তা থেকে কতটুকু গ্যাস নির্গত হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করতে মাটি খুঁড়ে গ্যাস লাইনগুলো পরীক্ষা করছে তিতাস। এসময় তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক গণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.