অনলাইন ডেস্ক :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিপিই) মো. ফসিউল্লাহ চলতি মাসেই অবসরে যাচ্ছেন। আগামী ১৪ সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি। বর্তমান মহাপরিচালকের অবসরের পর নতুন ডিজি কে হবেন তা নিয়ে চলছে আলোচনা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ডিপিইর ডিজি হিসেবে ৫-৬ জন অতিরিক্ত সচিবের নাম শোনা যাচ্ছে। এছাড়া বর্তমান ডিজি মো. ফসিউল্লাহর মেয়াদ বাড়ানোও হতে পারে। তিনি ইতোমধ্যে গ্রেড-১ পেয়েছেন। ডিজি পদের জন্য আলোচনায় আছেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের (ফেজ-৩) পরিচালক মো. ইউসুফ আলী। তিনি ২০২৩ সালে অবসরে যাবেন বলে দীর্ঘদিন কাজের সুযোগ রয়েছে। এছাড়া ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমদের নাম আলোচনায় রয়েছে। কিন্তু তার চাকরি খুব বেশি দিন নেই। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রতন চন্দ্র পণ্ডিতের নামও রয়েছে আলোচনায়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে হবেন তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই মহাপরিচালক হিসেবে নিয়োগ দেবেন। তবে অতীতে দেখা গেছে, যারা প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করেছেন, তাদের মধ্য থেকে মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। যাতে তারা সহজেই কাজগুলো বুঝতে পারেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
