নিউজ ডেস্ক।।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাসভবনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। সারা দেশের মোট ৪৯২টি উপজেলার প্রত্যেক উপজেলায় ৪ জন করে সশস্ত্র আনসার নিয়োজিত রয়েছে।
আজ শনিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের তত্ত্বাবধানে এই মোতায়েন নিশ্চিত করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বাহিনীর মর্যাদাকে সমুন্নত রেখে আনসারদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশ দিয়েছেন। মিজানুর রহমান বলেন, অতীতের ন্যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ আত্মত্যাগ, দেশ প্রেম ও কর্তব্য নিষ্ঠার পরিচয় রাখবে। তিনি বলেন, করোনা মহামারির এই সময় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অধিক সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে আনসারদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
