নারায়ণগঞ্জে তল্লায় মসজিদে এসি বিস্ফোরণে ৩০-৪০ জন হতাহতের আশঙ্কা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। তাদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার রাত পৌনে ৯টায় ওই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হয় লোকজন। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

বিস্তারিত আসছে ……………


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.