মেহেরপুরের গাংনীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপর জেলার গাংনী উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ে মেহেরপুর ২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব, মোঃ ওবায়দুর রহমান, অফিসার ইনচার্জ গাংনী থানা। জনাব, মোহাঃ আলাউদ্দীন উপজেলা শিক্ষা অফিসার, গাংনী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।র প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা ।

উল্লেখ্য যে, মেহেরপুর ২ আসনের এমপি ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলছেন । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিল্ডিং ও বিভিন্ন সহযোগিতার মাধ্যমে গাংনী শিক্ষক ও শিক্ষিত সমাজের কাছে অত্যান্ত জনপ্রিয়তা লাভ করেছেন তিনি । চলতি বছর সর্বোচ্চ সংখ্যাক প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে তার ব্যাপক অবদান লক্ষ্য করা গেছে । তিনি পর্যায়ক্রমে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.