মোবাইল ব্যাংকিংয়ে শিক্ষকদের বেতন প্রদানে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক।।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা সরাসরি তাদের কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন শিক্ষকরা।

তাদের দাবি মোবাইল ব্যাংকিংয়ে নয়, সরাসরি নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা দিতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে প্রক্রিয়ায় সরাসরি টাকা দেওয়া হয় সেই প্রক্রিয়ায় তারাও বেতন-ভাতা চেয়েছেন।

সোমবার শিক্ষাবার্তা ডট কম পত্রিকা কতৃক আয়োজিত লাইভ অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে সরকারি বেতনের অংশ সরাসরি ব্যাংকের হিসাবে দেয়ার জন্য দাবি জানান।

 তিনি বলেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষকদের বেতন এই সংবাদে শিক্ষক সমাজের জন্য তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয়া হলে শিক্ষকদের কনজুমার লোন পেতে সমস্যা হবে। মাসিক বেতন পেতে আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এটি চালু হলে সরকারের অনেক টাকা অপচয় হবে। এই অপচয়ের টাকা দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা সম্ভব হবে। এছাড়া শিক্ষকরা সবাই মোবাইল ব্যাংকিং পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

উক্ত লাইভ অনুষ্ঠানে শিক্ষক সুরক্ষা ফোরামের সভাপতি জনাব মো. ফয়সল শামীম বলেন এই পেন্ডামিক সিচুয়েশনে সরকারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষকদের বেতন কোন ক্রমেই কাম্য নয় এবং এই সিদ্ধান্ত থেকে সরকারের সরে আশা উচিৎ বলে উল্লেখ করেন।

এই অবস্থায় এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে না দিয়ে সরাসরি স্ব স্ব ব্যাংক হিসাবে সরাসরি দেয়ার ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.