মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাজশাহীর নওগাঁ জেলার পত্নীতলায় বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (২৯ আগস্ট) উপজেলার পত্নীতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এ উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে নওগাঁ জেলা কমিটি।

উল্লেখ্য গত ২০১৭ সালের ১৭ অক্টোবর উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সালাম সাহেবকে সভাপতি করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
গতকাল এ কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সুযোগ্য সভাপতি জনাব মোঃ ওয়াসকুরুন সাহেব,জেলা সাধারন সম্পাদক জনাব বাসেদ আলী সাহেব ও জেলা সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম সাহেবসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। শিক্ষতাক নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশে
প্রায় তিন দশক যাবত বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি যে বৈষম্য বিদ্ধমান রয়েছে তার উপযুক্ত সমাধানকল্পে ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ফোরামের উত্থান। তাই দেশের সকল বেসরকারি শিক্ষক কর্মচারী গণকে এক হয়ে দাবী আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান করেন।
উক্ত সভায় উপস্থিত শিক্ষকবৃন্দের মতামত, আলোচনা, প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে গঠিত হয় “ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম” পত্নীতলা শাখা এর নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন – শামীম ইমতিয়াজ রিমন, নজিপুর মহিলা ডিগ্রী কলেজ, সহসভাপতি আব্দর রউফ, বাবলুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ বাসেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ক্রীড়া সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রচার সম্পাদক অহিদুল ইসলাম, আই সি টি সম্পাদক মোঃ নুরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক এজভী আহম্মেদ, অর্থ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সদস্য মোঃ আব্দুস সালাম প্রমুখ।নবগঠিত কমিটি সুএে খবরটি নিশ্চিত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
