নিউজ ডেস্ক।।
পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ করেছে কর্তৃপক্ষ।বুধবার সকাল ৯টা থেকে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়।
পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী জানান, সকাল থেকে পদ্মা নদীতে বাতাসের কারণে ঢেউ বেড়ে গেলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে নদী এলাকায় আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।
তবে পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
