উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া ও গণভোজের অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানজিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামই নোমান, সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল, আড়াইাহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ভিপি নাঈম আহম্মেদ মোল্লাসহ জেলা, উপজেলা ও সরকারী সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করেন। সভা শেষে ১৫ আগস্টে নিহত-আহতদের স্মরনে দোয়া এবং গণভোজ অনুষ্ঠিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.