নিউজ ডেস্ক।।
নির্ধারিত সময়ে পাঠদান নিশ্চিত করতে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। নির্ধারিত সময়সীমা বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা থাকলে তা খতিয়ে দেথে তা সমাধানের চেষ্টা করতে বলা হয়েছে উপপরিচালকদের।
তবে, নিতান্ত প্রয়োজন হলে নিজ অঞ্চলের জন্য এক বা একাধিক সূচি তৈরি করতে বলা হয়েছে উপপরিচালকদের। আগামী ১৫ দিনের মধ্যে এ সূচির বিষয়ে প্রস্তাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
উল্লেখ্য সুনির্দিষ্ট সময়সূচি থাকা সত্ত্বেও তা অনুসরণ করেন না কিছু স্কুল। এরফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মত দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠান মনিটরিংয়ে অসুবিধার সমুখ্খিন হচ্ছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন। তাই, সব স্কুলে নির্ধারিত সময় শিখন-শেখানোর কার্যক্রম নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
