খায়রুন নাহার বহ্নি, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি।।
২২ আগস্ট শনিবার বীরগঞ্জ পৌরসভায় কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে এস এ বি ডি এর উদ্যোগে ও বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।উক্ত কর্মসূচিতে অত্র বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ ও দাঁত পরীক্ষা করা হয়। এতে চিকিৎসা প্রদান করেন ডেন্টিস আবু সাঈদ ইজাজ, ডেন্টিস কামরুল হাসান, ল্যাব সহকারি রিপন হাসমি, শংকর রায়, মেডিকেল সহকারি মুন ওয়ালিদ।
সকাল ১০ টায় বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সভাপতি মোঃ সোহাগ ইসলাম সভাপতিত্বে কর্মসূচির উক্ত কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বীরগঞ্জ একচেঞ্জ ব্লাড ব্যংক এর সাংগঠনিক সম্পাদক জিসান ইসলাম, ক্রাড়ী বিয়ষক সম্পাদক ইন্দ্র জিৎ, অফিস সহকারী বিশাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও এস এ বি ডি’র সদস্য মোরশেদ হাসান আসিফ প্রমুখ্য।এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা এবং উপস্থিত ছাত্র ছাত্রীদের সকলকে গাছ লাগানোর জন্য উদ্ভুদ্ধ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
