এইমাত্র পাওয়া

থিয়েটার কুবির ব্যবস্থাপনায় চলচ্চিত্র প্রতিযোগিতার প্রচারণা

কুবি প্রতিনিধি:

নারী সহিংসতা প্রতিরোধে ইউএন ওমেনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। বৃহস্পতিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আনিকা আফরোজা দিশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছ এবং বিশিষ্ট সাংবাদিক, সামাজিক কর্মী ও অনলাইন একটিভিস্ট শামিম আক্তার, বাংলা কমিউনিকেশনের প্রতিনিধি শাজেদ হোসেন আলিফ; থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহিনা বিনতে ওমর, সিনিয়র সদস্য ও নাট্য নির্দেশক তামিম আল হাসান, সভাপতি নাজমুল ফাহাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক-সামাজিক সংগঠনগুলোর সদস্য-নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজনে ইউএন ওমেনের প্রতিনিধিদল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ১৮-৩৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশী পুরুষ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রের ব্যাপ্তিকাল সর্বোচ্চ ৫ মিনিট এবং কাহিনীসংক্ষেপ সর্বোচ্চ ৩০০ শব্দের হতে হবে। আগামী ১০ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে (http://unwo.men/4Jkg50uRkXe) এই ঠিকানায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.