২৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি।।

পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আবহাওয়া অনুকূলে না থাকায় ঝুঁকি এড়াতে সকাল সাড়ে ৮টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তবে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নদীর ঢেউ কমে যাওয়ায় ও পরিবেশ অনুকূলে থাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। ১৮টি লঞ্চ চলাচল করলেও এখন অল্প সংখ্যক লঞ্চে যাত্রী পারাপার করা হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.