সবুজ আলী আপন, লালমনিরহাট।।
শিক্ষার প্রসারে লালমনিরহাটের কালীগঞ্জে গরীব ও মেধাবী ৫২জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সাইকেল বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবজ্জামান আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় শিক্ষার্থীদের সোচ্চার ভূমিকা পালনের কথা বলেন মাহবুবুজ্জামান আহমেদ।
প্রসঙ্গত যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে নিজ উপজেলায় শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রশংসিত হয়ে চলছেন মাহবুবজ্জামান আহমেদ হয়েছেন বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানও। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উঁচু-নীচু বেঞ্চ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
