এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের বেতন উচ্চধাপে ফিক্সেশনের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক।।

গত নভেম্বরে সারাদেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়। প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। যদিও ১৩তম গ্রেডে বেতন নির্ধারণে জটিলতার বেতন কমে যাবে বলে আশঙ্কা করছিলেন শিক্ষকরা। যদিও অবশেষে শিক্ষকদের সে দুশ্চিন্তা কেটেছে। যেসব শিক্ষকের  বর্তমান বেতন ১৩ গ্রেডের নিম্নধাপের চেয়েও বেশি তাদের বেতন উচ্চধাপে নির্ধারণ করার আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, বেতনস্কেল উন্নীত হওয়ার পূর্বে সহকারী শিক্ষক পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন বা প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার অব্যবহিত পূর্বে তার সর্বশেষ আহরিত বা প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।

বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেল নিরূপণকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূলবেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে। বর্তমান মূলবেতন নিরূপণকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশী হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

Image may contain: text


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.