এইমাত্র পাওয়া

মাগুরায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ

লেনিন জাফর, মাগুরা ।।
মাগুরায় ১২আগস্ট(বুধবার) দুপুরে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মান উদ্ধোধন, বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। মাগুরা সদর উপজেলা পরিষদ আয়োজিত ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ভুমিহীন ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর মধ্যে ১০ টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদান, অসহায় ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাই সাইকেল ও ১৩১ জন শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১৫০০টাকা করে শিক্ষা বৃত্তির টাকার চেক বিতরন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান এর সভাপতিত্বে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু নাছির বাবলু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করছে। যার সুফল ক্ষুদ্র-নৃতাত্ত্বিক- জনগোষ্ঠী ইতিমধ্যে পেতে শুরু করেছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.