অনলাইন ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক স্কুলে তিন থেকে পাঁচ বছর চাকরির পর অন্য স্কুলে বদলি আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।
এক স্কুলে দীর্ঘদিন থেকে শিক্ষকদের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা রোধ করতে তিন থেকে পাঁচ বছর পর অন্য স্কুলে বদলির সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে আবেদনের মাধ্যমে সারা বছর এই বদলি করা হবে বলে জানায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এটা অক্টোবর/নভেম্বর থেকে আমরা করবো, অক্টোবরের কথা বলা হয়েছে। আমরা অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম করতে চাচ্ছি।
গতানুগতিক ধারায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আবেদন নিয়ে শিক্ষক বদলি করা হয়। এসময় শিক্ষক বদলি নিয়ে নানা রকম দুর্নীতি হয়। টাকার বিনিময়েও বদলির ঘটনা ঘটে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
