এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম ৩ দিনে সাড়ে ৮ লাখ আবেদন

সজল আহমেদ।।

গত রোববার থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। গত তিন দিনে সাধারণ কলেজগুলোতে ৮ লাখ ৪৩ হাজার ৬৫৩ জনের আবেদন জমা পড়েছে।ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি জানান।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু.জিয়াউল হক বলেন,’গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম দিকে এতো বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এছাড়া এবার আমাদের পেমেন্ট অপারেটর বাড়িয়ে সাতটি করা হয়েছে। এতে সহজেই আবেদন ফি জমা দিতে পারছে শিক্ষার্থীরা।

কারিগরি বোর্ড সূত্র জানায়, সাধারণ কলেজের চেয়ে কারিগরিতে আবেদন কম জমা পড়ায় এই খাতের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে।

সাধারণ কলেজে ভর্তির জন্য www.xiclassadmission.gov.bd এবং কারিগরিতে ভর্তির জন্য www.btebadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.