নিউজ ডেস্ক।।
প্রাণঘাতী করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যেও আগামী বুধবার (১২ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতির মাধ্যমে ১৮টি বেঞ্চে বিচারকাজ শুরু হচ্ছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে করোনা বিবেচনায় শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতেও হাইকোর্টের ৩৫টি বেঞ্চে বিচারকার্যক্রম চলবে বলেও ঘোষণা করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
