মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শেখ মুজিবুর রহমান একাডেমিক এসোসিয়েশন হলে ১০ আগস্ট সোমবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। একাডেমিক এসোসিয়েশন হলের ৫ম তলায় ব্যবস্থাপনা বিভাগের টয়লেটে অগ্নিকান্ডের সূত্রপাত। অগ্নিকান্ডের খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। বোর্ড থেকে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি। ওয়াশরুমের উপরে স্টোররুমে কিছু পরীক্ষার খাতা ছিলো। সেগুলোও কিছু পুড়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে জানাতে পারবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
