আড়াইহাজারে বঙ্গমাতার ৯০ তম জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো প্রতিটি ঘরে ঘরে বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর আদর্শ অনুসরণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। তাই এই মহিয়সি বঙ্গমাতা সম্পর্কে জানতে হবে এবং জানাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় কেক কাটা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলাই মেশিন বিতরণ করেন এবং মেশিন প্রাপ্তদের মেশিনের যথাযথ ব্যবহারের আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.