নিউজ ডেস্কঃ
নার্সিং অধিদপ্তর কর্তৃক প্রভাষক ও নার্সিং ইনস্ট্রাক্টর পদে পদায়ন পরীক্ষা বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপসচিব (নার্সিং শিক্ষা) ইশরাত জামান পরীক্ষা বাতিল সংক্রান্ত আদেশ জারি করেন। এই আদেশ জারি করায় স্বাস্থ্য সচিব (শিক্ষা) আলী নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন ১৩টি নার্সিং কলেজের শিক্ষক এবং নার্সদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ নিয়ে প্রভাষক ও নার্সিং ইনস্ট্রাক্টর পদে পদায়ন পরীক্ষা সপ্তমবারের মতো বাতিল করা হলো।
নার্সিং নেতৃবৃন্দ বলেন, নার্সিং অধিদপ্তরের অদক্ষ দুই জন কর্মকর্তার কারণে নিয়োগ বিধি বহির্ভূতভাবে এই পদায়ন পরীক্ষার বিজ্ঞপ্তি সাত বার দেওয়া হয়। প্রতিবার বিজ্ঞপ্তি দেওয়ার পরই তা বাতিল করা হয়। নার্সিং টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মফিজউল্লাহ বিষয়টি স্বাস্থ্য সচিব (শিক্ষা) আলী নূরকে নিয়োগের অনিয়মের পুরো বিষয়টি তুলে ধরেন এবং তিনি নিয়মবহির্ভূত বলে একমত পোষণ করেন। তিনি বলেন, যারা সিনিয়র তারা সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ পাবেন। জুনিয়রদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তুলব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
