ময়মনসিংহের জেলা প্রশাসকের সুস্থতা কামনায় আইসিটি শিক্ষক ফোরাম

নিউস্ব প্রতিনিধি।।

আমাদের আইসিটি শিক্ষক ফোরামের প্রাণ, সামাজিক ইনোভেশন /ক্রিয়েটিভ কাজে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মোঃ মিজানুর রহমান স্যার করোনা পজেটিভ।

কাজ পাগল সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই ময়মনসিংহ জেলাকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষত আইসিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যান। তিনি গঠন করেন, আইসিটি শিক্ষক ফোরাম, আইসিটি ডেভেলপমেন্ট ফোরামসহ নানা সেচ্ছাসেবী সংগঠন। যারই ফলশ্রুতিতে ময়মনসিংহ আইসিটি শিক্ষক ফোরাম আজ একটি শক্ত ভিতের উপর দাড়িয়ে।

কোভিড-১৯ এর কারণে যখন সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন তিনি ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামকে নিয়ে দেশের সর্বপ্রথম অনলাইন স্কুলের কার্যক্রম শুরুকরেন। স্যারের সুযোগ্য নির্দেশনায় ময়মনসিংহ অনলাইন স্কুল আজ সারা দেশের পথ প্রদর্শনকারীর ভূমিকা পালন করছে।

কোভিড -১৯ এর শুরু থেকেই তিনি একজন ফ্রন্ট লাইনার যুদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। তারই সুযোগ্য নেতৃত্বে ময়মনসিংহ জেলা ঢাকা ও গাজীপুর জেলার সীমান্তবর্তী জেলা হওয়া সত্বেও কোভিড-১৯ এর সংক্রমণের দিক দিয়ে বাংলাদেশের যে কোন জেলার চেয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

তাঁর সুযোগ্য নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল  কলেজ হাসপাতালে গড়ে উঠে একটি পুর্ণাঙ্গ কোভিড ইউনিট, তিনিই বাংলাদেশে সর্বপ্রথম পরিচালনা করেন কোভিড-১৯ এর সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন। এমন হাজারও কাজের উদাহরণ দেয়া যাবে যা তিনি এই একবছরের মধ্যে সম্পন্ন করেছেন।

দেশসেবায় নিয়োজিত এই ফ্রন্ট লাইনার করোনা যোদ্ধার জন্য ময়মনসিংহবাসীসহ দেশের সকলের কাছে বিনীত প্রার্থনা একজন সৎ, যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্য প্রার্থনা করি, হে আল্লাহ আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে দ্রুত সুস্থতা দান করে দেশ সেবায় তাঁকে নিয়োজিত করুন।

মহান এই ব্যাক্তিত্বের সান্নিধ্যেপ্রাপ্ত সকল গুণগ্রাহী, শুভানুধ্যায়ী সকলের কাছে বিনীত অনুরোধ করছি স্যারকে আপনারা ফোনে, মোবাইলে, ম্যাসেঞ্জারে কোন কল না দিতে। কারণ আমি একজন ভুক্তভোগী হিসেবে অনুধাবন করতে পারি এ সময়ে কোন ধরনের কল রিসিভ করা বা কথা বলা কতটা যন্ত্রণাদায়ক।

তাই আসুন আমরা সকলে এই সর্বজন শ্রদ্ধেয় মানুষটির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি হে আল্লাহ আপনি স্যারকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

এছাড়াও জেলা প্রশাসক মহোদয়ের সুস্থতা কামনা করছেন  শিক্ষাবর্তা ডট কম পরিবার ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.