মাহফুজ আলম, থেকে।।
কাপ্তাই উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মুনতাসির জাহান। অফিস সুত্রে জানা যায় তিনি বি,সি,এস প্রশাসন ক্যাডারের ৩১ তম ব্যাচের কর্মকর্তা, গত মঙ্গলবার(৪ আগস্ট)বিকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনে ফুলেল শুভেচ্ছা ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিদায়ী নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের স্থলাভিষিক্ত হন নবাগত ইউএনও মুনতাসির জাহান। আশ্রাফ আহমেদ রাসেল ইউএনও থেকে পদন্নোতি পেয়ে ব্রাক্ষনবাড়িয়ার এডিসি হিসাবে যোগদান করবেন।
কাপ্তাইয়ে যোগদানকৃত ইউএনও মুনতাসির জাহান এর আগে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন। এদিকে মঙ্গলবার(৪ আগস্ট) বিকেলে যোগদানকৃত নির্বাহী অফিসারকে কাপ্তাইয়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গনমাধ্যম কর্মী, হেডম্যান, ক্রীড়া প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবর্গরা স্বাগত জানান। এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, বিদায়ী নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার এসিল্যান্ড-মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, ৩ নং চিৎমরম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াইও মারমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আলম, কবির হোসেন, সাংস্কৃতিক কর্মী ঝুলন দত্ত, ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, স্কাউটস প্রতনিধি মাহাবুব হোসেন বাবু, হেডম্যান থোয়াইঅং মারমা, হেডম্যান অরুন তালুকদার সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্হিত ছিলেন।
যোগদানকৃত নির্বাহী অফিসার মুনতাসির জাহান তাঁর নতুন কর্মস্থল কাপ্তাইয়ে সরকাারি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
