নিউজ ডেস্ক।।
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের সর্বশেষ ১০০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ০৯০৭৪৮৫ এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০০৭৯৮৬৭। এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৪৬৬৪২৮ ও ০১৯৮৯৬৬। এছাড়া প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০২৮৬০৪৪ ও ০৫২৩৬৫৮।
সোমবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) একেএম মাসুদুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
