নিউজ ডেস্ক।।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ সকালে জারি করা এ পূর্বাভাসে আরো বলা হয়েছে, যেসব স্থানের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার বুলেটিনে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর মোটামুটি সক্রিয় এবং বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
