এইমাত্র পাওয়া

সকল মাদরাসা-কারিগরি প্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাস মহামারি ঠেকাতে গত ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ৬ আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল। ভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একই সাথে দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থান অবস্থান করবে।

আদেশে আরও বলা হয়, শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়ে অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে তদারকি করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.