ঈদের তিনদিনের ছুটি শেষ হয়েছে গতকাল রোববার। আজ সোমবার থেকে খুলছে অফিস-আদালত। তিন দিনের ছুটি শেষে আজ থেকে কাজে যোগ দেবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সরকারি অফিসগুলোর পাশাপাশি আজ থেকে খুলবে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারও। গত শুক্রবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। গত শনিবার দেশের মুসলিম সম্প্রদায় পালন করে ঈদুল আজহা।
যারা ঢাকায় আছেন, তারা আজ থেকে কাজে যোগ দেবেন। তবে যারা ঈদের ছুটিতে বাড়ি গেছেন, তাদের কাজে যোগদানে আরও কদিন দেরি হতে পারে। যারা সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন, তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।
করোনাভাইরাস মহামারিকালের ঈদে আগের মতো উৎসব পালনে আনুষ্ঠানিকতার সুযোগ না থাকলেও ছুটি শেষে অফিসের প্রথম দিনে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় চলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
