এইমাত্র পাওয়া

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল হবে ১০ নভেম্বর। রোববার গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রিকেটমহলে আগে থেকেই জল্পনা চলছিল, ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বরে নিয়ে যাওয়া হবে ফাইনাল। গভর্নিং কাউন্সিলের এ দিনের বৈঠকে তাতেই সায় মিললো।

অন্যান্য বার আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে রোববার। এ বার তা হবে মঙ্গলবার। প্রথম বার প্রথা ভেঙে তা হতে চলেছে সপ্তাহের মাঝখানে, একটি ব্যস্ত দিনে। ম্যাচ এগিয়ে আনা হয়েছে আধ ঘন্টা। আইপিএলের বল গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এ বারের আইপিএলে ১০টি ডাবল হেডার হবে। মেগা টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরাতে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভিসার প্রক্রিয়া শুরু করে দিতে বলা হয়েছে।

বিসিসিআই’র এক কর্মকর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড। ক্রীড়ামন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যেই সম্মতি পাওয়া গেছে বলে জানান এক বোর্ড কর্মকর্তা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.