আগামী ৪ আগস্ট থেকে বাংলাদেশ বিমানের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। কুয়েত বিমানবন্দরের স্থগিতাদেশের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। এ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলঙ্কাসহ ৩১টি দেশ।
এর আগে গত ২৬ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার সপ্তাহে একটি ফ্লাইট ঢাকা-কুয়েত-ঢাকা রুটে পরিচালনা করার কথা জানিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
