আড়াইহাজারবাসী কে ইদ’র শুভেচ্ছা- থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে অতীতের সব ভেদাভেদ ভুলে গিয়ে অদৃশ্য করোনা মহামারী ও বৈশ্বিক বন্যা মোকাবেলা করে ঈদ উৎসব উদযাপন করা কতটা সুখকর হবে তা নিয়ে যদিও আমরা নিজেরাই সন্দিহান তবুও ত্যাগের অপর মহিমা নিয়ে আমাদের জীবনে এসেছে আরেকটি পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহার বড় আনন্দ পশু কোরবানি দেয়া। আসলে এটা মহান আল্লাহ পাকের পরীক্ষা।

থানা প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার এর সম্পাদক মাসুম বিল্লাহ আড়াইহাজার উপজেলার সকল শ্রেণি পেশার মানুষসহ দেশবাসী কে ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন কোরবানির সাথে সাথে মনেরপশুকেও কোরবানি দিতে পারলে তবেই সার্থকতা আসে। নইলেএর সার্থকতা প্রশ্নবিদ্ধ হয়। আপনার গরিব প্রতিবেশি যেন আপনার দ্বারা বঞ্চিত না হয়। সবার সাথে আনন্দ ভাগ করে নেয়ার মজাই আলাদা।

প্রিয় উপজেলাবাসী চলছে করোনাকাল।চারদিকে বিপদ। ঈদের আনন্দে আমরা যেন স্বাস্থ্যবিধি মানার কথা ভুলেনা যাই। এমনিতেই সরকারের তরফ থেকে সতর্কতা রয়েছে যে, ঈদের পর করোনা বাড়তে পারে। কাজেই আসুন আমরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলি। সাপ্তাহিক আমাদে রআড়াইহাজার পত্রিকার সকল পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.