মাদরাসা শিক্ষকদের ১০০ টাকায় সোনালী ব্যংকে একাউন্ট

নিউজ ডেস্কঃ

মাদরাসা শিক্ষকরা ১০০ টাকায় সোনালী ব্যাংকে হিসাব (একাউন্ট) খুলতে পারবে।

২৭ জুলাই বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  সম্প্রতি সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক, নিরীক্ষক, প্রশ্নপত্র সেটার-মডারেটর, আলিম ব্যবহারিক পরীক্ষার অভ্যন্তরিণ ও বহিরাগত পরীক্ষকের দায়িতাব পালনকারী শিক্ষকবৃন্দের পারিশ্রমিক/সম্মানীর টাকা সোনালী ব্যাংকের হিসাব নম্বরে প্রেরণ করা হবে।

শিক্ষাবার্তার পাঠকদের সুবিধার্থে বোর্ডের চিঠিটি সংযুক্ত করা হলো


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.