এইমাত্র পাওয়া

মহিলা কোটা-শূন্যপদের এমপিও জটিলতা নিরসনে আদেশ

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ত্রূটিপূর্ণ চাহিদার ভিত্তিতে এনটিআরসিএ কর্তৃক শূন্যপদে সুপারিশপ্রাপ্ত ও যোগদানকৃত শিক্ষকদের মহিলা কোটার কারণে সৃষ্ট জটিলতা নিরসন সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার এক বছরের বেশি পরও এমপিওভুক্ত হতে পারছিলেন না কয়েকশ নিবন্ধিত শিক্ষক।

এনটিআরসিএর দ্বিতীয় চক্রে নিয়োগ সুপারিশ পাওয়া আট শতাধিক প্রার্থী এমপিওভুক্ত হতে পারেনি। তাদের হতাশার মূল কারণ ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ, মহিলা কোটা, নবসৃষ্ট পদ, প্যাটার্ন বহিভূর্ত পদে নিয়োগ সুপারিশ সর্বোপরি ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ পাওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়। দীর্ঘ অপেক্ষার পর গত ৯ জুন মাসে তাদের সকলের জটিলতা নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে সিদ্ধান্তের আলোকে নবসৃষ্ট পদ এবং মহিলা কোটার সমস্যায় এমপিওবঞ্চিত শিক্ষকদের জটিলতা নিরসনের আদেশ জারি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.