নিজস্ব প্রতিনিধি।।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা (কোর কম্পিটেন্ট) অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষাবর্ষ শেষ করার বিষয়ে জোর দিচ্ছে সরকার।
আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে শিক্ষাবর্ষ না বাড়িয়ে ডিসেম্বরে তা শেষ করা হবে। তবে পঞ্চম বা অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২১ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন বলেন, আমরা সেপ্টেম্বর মাথায় রেখে শ্রেণিভিত্তিক মৌলিক সক্ষমতা অর্জনের বিষয় চিহ্নিত করে নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করতে জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির (নেপ) মহাপরিচালককে নির্দেশ দিয়েছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজিকেও অফিসিয়ালি বলেছি।
আকরাম আল হোসেন আরও বলেন, শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসের জন্য কম্পিটেন্ট কিনা, পরবর্তী ক্লাসে যেসব বিষয় থাকবে সেগুলোর সঙ্গে রিলেভেন্ট বিষয়গুলো চিহ্নিত করে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করতে বলা হয়েছে। যেসব চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, লিংকেজ রয়েছে সেগুলো চিহ্নিত করে সিলেবাস তৈরি করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
