এইমাত্র পাওয়া

রেডমি ৯ সিরিজের নতুন ফোন আনলো শাওমি

নিজস্ব প্রতিনিধি।।

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের বাজারে উন্মোচন করেছে নতুন ফোন ‘রেডমি ৯এ’। ফোনটি চলতি মাসে দেশে আনা রেডমি ৯ সিরিজের দ্বিতীয় ফোন।

এন্ট্রি লেভেলের নতুন এই স্মার্টফোনে রয়েছে ৬ দশমিক ৫৩ ইঞ্চির বড় ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি। পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি২৫ অক্টা-কোর গেমিং চিপসেট। ফোনটির এআই-অপ্টিমাইজড ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায় পরিষ্কার ছবি তোলা যাবে। আর সেলফির জন্য ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, স্মার্টফোন সবার কাছে সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। সাশ্রয়ীমূল্যে শাওমির রেডমি ৯এ স্মার্টফোনটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ৬.৫৩ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের সঙ্গে প্রত্যাশিত পারফরম্যান্স নিশ্চিত করবে।’

রেডমি ৯এ গ্রানাইট গ্রে, পিকক গ্রিন, স্কাই ব্লু এই তিন রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ২৪ জুলাই শাওমির অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে ফোনটি ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয়া যাবে। ফোনটির দাম ৯,৯৯৯ টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.