এইমাত্র পাওয়া

ময়মনসিংহে “ছেলেধরা গুজব এবং ডেঙ্গু জ্বর” সম্পর্কে সচেতনতা সভা

জিয়াউর রহমান পান্না।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা মোতাবেক গত ২৯/০৭/২০১৯খ্রি. তারিখে বেলা ১১ ঘটিকায় “প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্য ধারণ করে ময়মনসিংহ জেলার দক্ষ ও শিক্ষাবান্ধব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে জেলার ২১৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উপস্থিতিতে “ছেলেধরা গুজব আতংক এবং ডেঙ্গু জ্বর” সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ ঘটিকায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ বাকী ও কাউন্সিলর কাউসার-ই-জান্নাত। অপর একটি মা ও অভিভাবক সমাবেশ বলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, মোঃ মাহাবুব এলাহী।সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন। মা ও অভিভাবক সমাবেশ গুলোতে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাবীদ, সমাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও ছাত্রছাত্রীদের মা ও অভিভাবকবৃন্দ। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন এসব গুজবের ব্যাপকতা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ন্ত্রণ করতে হবে। তাই এই সচেতনতা সমাবেশের কোনো বিকল্প নেই। ফুলপুর
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস বলেন, এর মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার্থীদের বাড়িতে সচেতনতার বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.