এইমাত্র পাওয়া

গাংনীতে প্রাথমিকের ১০০ জন সহকারী শিক্ষক নিয়ে ভার্চুয়াল মিটিং

এস এম রফিকুল আলম বকুল।। 

মেহেরপুর জেলার গাংনী উপজেলার সদর ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন সহকারী শিক্ষক নিয়ে ভার্চুয়াল মিটিং ।

মিটিং এ যুক্ত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফজলে রহমান । আরও উপস্থিত থেকে সেশন পরিচালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারগন ।

মেহেরপুর জেলার সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মহা. ফজলে রহমান করোনাকালীন কিভাবে শিশুদের লেখাপড়া চালিয়ে নেওয়া যায় এবং মেহেরপুর কে কিভাবে প্রাথমিক শিক্ষার মডেল ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলা যায় সে বিষয়ে অত্যন্ত প্রানবন্ত, উৎসাহব্যঞ্জক আলোচনা রাখেন।

জনাব ফজলে রহমান মেহেরপুর জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর থেকেই জেলার প্রাথমিক শিক্ষার মানথ ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উনি নিয়মিত স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সাথে ব্যাপক যোগাযোগের মাধ্যমে ইতিমধ্যে এ প্রাথমিক শিক্ষার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ।

জেলায় প্রাথমিক শিক্ষার কোন কাজে কাউকে ঘুষ দিতে হয়না কিন্রু এক সময় টাকা ছাড়া কোন ফাইল ছাড়া হতো না । ফজলে রহমান এর কর্মতৎপরতার কারনে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষার অফিসে ও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে । উনি কাজ করতে পছন্দ করেন ।

ইতিমধ্যে একজন সৎ ও ভাল অফিসার হিসেবে জেলায় সুনাম কুড়িয়ছেন । করোনা পরিস্থিতিতে জেলায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা যাতে বিভিন্ন ক্লাস পেতে পারে সে ব্যবস্থা করেছেন তিনি যা উদ্বোধন করেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল । এ ছাড়া নিয়মিত জুম এ্যাপস এর মাধ্যমে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে ক্লাস ও মিটিং করছেন তিনি ।

এক কথায় এই করোনা ভাইরাস এর সময় তিনি ভার্চুয়াল পদ্ধতিতে জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং ধারাবাহিকতা ধরে থাকতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন তিনি ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.