নিউজ ডেস্ক।।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবীরা।
রোববার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বার কাউন্সিলের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এ সময় শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, সদস্য আকরামুল কবির, শিরিন সুলতানা, মনিরা খাতুন, সেলিনা খাতুন, মিতা সাহা, কুলসুম খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শিক্ষানবিশ আইনজীবীদের এ কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করেন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় বক্তারা বলেন, আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনার বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণদের গেজেটের মাধ্যমে সনদ দেওয়ার দাবি জানান তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
