নিউজ ডেস্ক।।
ঢাকার ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষক পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে শিক্ষকসহ আহত হয়েছে অন্তত ৮ জন।
এ ঘটনায় শিক্ষকের বাবা আবুল হোসেন বাদী হয়ে রোববার ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর ২ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলা চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন মিয়া ও তার বাবা ব্যবসায়ী আবুল হোসেনসহ অন্যান্যদের নিয়ে মসজিদের সামনে এশার নামাজের পর মসজিদের উন্নয়ন বিষয়াদী নিয়ে বৈঠকে বসেন। এক পর্যায়ে প্রতিপক্ষ হাসান আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে বৈঠকের মধ্যেই হামলা চালিয়ে শিক্ষক লিটন মিয়া (৩৪), তার বাবা আবুল হোসেন (৬০) ও ছোট ভাই রাশেদুল ইসলামসহ ( ২৬) আরও কয়েকজনকে মারপিটসহ মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় হাসান আলীর লোকজনসহ অন্যান্যরাও আহত হয়।
শিক্ষকসহ অন্যান্যরা সাটুরিয়া উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর। শিক্ষক লিটন মিয়ার বাড়ির কাজের লোকের ওপরও হাসান বাহিনী চড়াও হয় এবং তাকে জখম করে বলে জানা যায়।
এ ব্যাপারে ১০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা ঘটনা নিশ্চিত করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
