মো. আলী এরশাদ হোসেন আজাদ।।
জুলাই মাস এমপিও’র মাস। জুলাই নতুন অর্থ বছরের প্রথম মাস। জুলাই মাসেই ইনক্রিমেন্টের ৫% যুক্ত হবে। জুলাই মাসের টাকা পাওয়ার ওপর নির্ভর করে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন।
০৯, ১০ আগস্ট শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ। ১২ আগস্ট ঈদুল আযহা। দেশে চলছে মৌসুমী বন্যা, সঙ্গে ডেঙ্গুর প্রকোপ। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমাদের অনেকে দূর্গত, কেউবা ডেঙ্গু আক্রান্ত। এমপিওভুক্ত শিক্ষকগণ ২৫% এবং কর্মচারীগণ ৫০% উৎসবভাতা পান। সম্প্রতি অবসর ও কল্যাণ সুবিধা বাবদ ১০% কর্তন করা হচ্ছে। ইতোঃপূর্বে ছিল ৬%। আয়করের বোঝা, ঈদ, বন্যা, ডেঙ্গু ও বাজারমূল্যের উর্দ্ধগতির সঙ্গে তাল সামলে আমরা এমপিওভুক্তগণ দারুণ কায়ক্লেশে জীবন যাপন করছি।
কাজেই, আগের নিয়মে ৬% কর্তনের ব্যবস্থা করা হলে আমরা এমপিওভুক্তগণ খুবই উপকৃত হবো। আমরা এমপিওভুক্তগণ যেন পবিত্র ঈদুল আযহা সচ্ছন্দে উদ্যাপন করতে পারি সেজন্য জুলাই ২০১৯ এমপিও এবং উৎসবভাতা শীঘ্র ছাড় করা জরুরি। এব্যাপারে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রয়াস কামনা করি।
লেখক-
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ
কাপাসিয়া ডিগ্রি কলেজ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
