দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ২৪৫৭ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫৩৩ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জন। আজ সুস্থ হয়েছে ১৭৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ২৩ জন।
১৫ জুলাই, বুধবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ২টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৩৫৩৩ জন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।
১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১০৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১১৬২ জন, ১৪ মে ১৪১ জন, ১৫ মে ১২০২ জন, ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১২৭৪ জন, ১৮ মে ১৬০২ জন, ১৯ মে ১২৫১ জন, ২০ মে ১৬১৭ জন, ২১ মে ১৭৭২ জন, ২২ মে ১৬৯৪ জন, ২৩ মে ১৮৭৩ জন, ২৪ মে ১৫৩২ জন, ২৫ মে ১৯৭৫ জন, ২৬ মে ১১৬৩ জন, ২৭ মে ১৫৪১ জন, ২৮ মে ২০২৯ জন, ২৯ মে ২৫২৩ জন, ৩০ মে ১৭৬৪ জন,৩১ মে ২৫৪৫, ১ জুন ২৩৮১, ২ জুন ২৯১১ জন, ৩ জুন ২৬৯৫ জন, ৪ জুন ২৪২৩ জন, ৫ জুন ২৮২৮ জন, ৬ জুন ২৬২৩ জন, ৭ জুন ২৭৪৩ জন, ৮ জুন ২৭৩৫ জন, ৯ জুন ৩১৭১ জন, ১০ জুন ৩১৯০ জন, ১১ জুন ৩১৮৭ জন, ১২ জুন ৩৪৭১ জন, ১৩ জুন ২৮৫৬ জন, ১৪ জুন ৩১৪১ জন, ১৫ জুন ৩০৯৯ জন, ১৬ জুন ৩৮৬২ জন, ১৭ জুন ৪০০৮ জন, ১৮ জুন ৩৮০৩ জন, ১৯ জুন ৩২৪৩ জন, ২০ জুন ৩২৪০ জন, ২১ জুন ৩৫৩১ জন, ২২ জুন ৩৪৮০ জন, ২৩ জুন ৩৪১২ জন, ২৪ জুন ৩৪৬২ জন ২৫ জুন ৩৯৪৬ জন , ২৬ জুন ৩৮৬৮ জন, ২৭ জুন ৩৫০৪ জন, ২৮ জুন ৩৮০৯ জন, ২৯ জুন ৪ ০১৪ জন, ৩০ জুন ৩৬৮২ জন, ১ জুলাই ৩৭৭৫ জন, ২ জুলাই ৪০১৯ জন, ৩ জুলাই ৩১১৪ জন, ৪ জুলাই ৩২৮৮ জন, ৫ জুলাই ২৭৩৮ জন, ৬ জুলাই ৩২০১ জন, ৭ জুলাই ৩০২৭ জন, ৮ জুলাই ৩৪৮৯ জন, ৯ জুলাই ৩৩০৭ জন, ১০ জুলাই ২৯৪৯ জন, ১১ জুলাই ২৬৮৬ জন, ১২ জুলাই ২৬৬৬ জন, ১৩ জুলাই ২৬৮৬ জন, ১৪ জুলাই ৩১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়।
এদিকে য়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৮১ হাজার ২২১ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লাখ ৪৭ হাজার ২২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫০ লাখ ২৯ হাজার ১১ জন, এদের মধ্যে ৫৯ হাজার ৫৭৯ জনের অবস্থা গুরুতর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
